বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
ভারত ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা জয় দিয়ে রাঙাতে নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যহত রাখার। 

আজ রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
 
নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারলো না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও, সম্প্রতি বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দু’দলের ম্যাচে। তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে।
 
হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।
 
এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে জ্যোতিরা।
 
শক্তিমত্তায় এগিয়ে থাকলেও, ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জটা থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও, স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের।

তবে ঘরের মাঠে ভারত বেশ শক্তিশালী। তাই এই ম্যাচে তাদের এগিয়েই রাখতে হবে। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন টিম ইন্ডিয়ার জেমাইমা রদ্রিগেজ, দেওলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা।
 
তবে লড়াই দুই প্রতিবেশীর এই লড়াইয়ে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবেনা তা বলাই যায়। বাংলাদেশ যেমন চাইবে তাদের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে, তেমনি ভারতও তাদের মনোবল এবং জয়ের ধারা থেকে ছিটকে যেতে চাইবেনা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ   বিশ্বকাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close