বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় প্রায় ৬ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের গড় মাথাপিছু আয় ২,৮২০ ডলার। এছাড়া ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ৩২ হাজার ৬১২ টাকা (প্রতি ডলার ১২২.৫৩ টাকায়)। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)-এর একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি।

জরিপে দেখা যায়, শহরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে।

জরিপে বলা হয়, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক। আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের উদ্দেশ্যে পরিচালিত এই ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ বিভিন্ন খাতের তথ্য তুলে ধরা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ঢাকাবাসী   গড়   মাথাপিছু   আয়   প্রায়   ৬ লাখ টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close