বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরের পেটে পাওয়া গেলো ১০০ চুম্বক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডে ১৩ বছরের এক কিশোর অনলাইনে কেনা ১০০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন চুম্বক গিলে ফেলেছে। যদিও অস্ত্রোপচারের সাহায্যে তা সরিয়ে ফেলা হয়েছে।

সম্প্রতি নিউজিল্যান্ড মেডিকেল জার্নালে শুক্রবার প্রকাশিত হাসপাতালের ডাক্তারদের একটি প্রতিবেদন অনুসারে, সার্জনরা চুম্বকগুলো বের করে ছেলেটির ক্ষতিগ্রস্ত অন্ত্রের কিছু অংশ অপসারণ করেছেন। রিপোর্টে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালে নিউজিল্যান্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন ছোট চুম্বক বিক্রি নিষিদ্ধ করা হয়। তখন সরকার সতর্ক করেছিল, শিশুরা কৌতূহলবশত চুম্বক গিলে ফেলতে পারে অথবা ‘নকল গয়না’ হিসেবে খেলার সময় গুরুতর আহত হতে পারে।
 
জানা যায়, চার দিন ধরে পেটে ব্যথার হতে থাকলে ১৩ বছর বয়সী ছেলেটিকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের তৌরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
যেখানে ডাক্তাররা পেটের ভেতর চুম্বক আবিষ্কার করেন। চুম্বকগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে তার অন্ত্রের ভিতরে চারটি শিকল তৈরি করেছিল। 

হাসপাতালে পেট ব্যথা নিয়ে ভর্তি হওয়ার এক সপ্তাহ আগে প্রায় ৮০-১০০টি ৫x২ মিমি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘নিওডিয়ামিয়াম চুম্বক’ গিলে ফেলেছিল ওই কিশোর। আট দিন হাসপাতালে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনাটি বেশ সাড়া ফেলেছে সচেতন মহলে। সমালোচনা করে সবাই বলছেন গার্ডিয়ানদের আরো সতর্কতা অবলম্বন করা উচিত শিশুদের বিষয়ে।

সূত্রঃ এনবিসি নিউজ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোর   চুম্বক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close