বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, দেশে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রচেষ্টা চলছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। এভাবেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে দুটি বড় দল। এমন পরিস্থিতি চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।’

ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে এই এনসিপি নেতা আরও বলেন, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় ব্রিগেডিয়ার (অব.) আযমীর কাছে অনুরোধ করেছেন। আমরা স্পষ্ট জানাতে চাই—আবারও কোনো ষড়যন্ত্র হলে বসে থাকব না; আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে ভয় দেখানো যাবে না।’

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, ‘একটি দল ব্যাংক ও নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে। আরেকটি দল স্কুল কমিটি দখল করে শিক্ষকদের রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।’

শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি করতে হলে প্রশাসনের সহায়তার অপেক্ষায় থাকা যাবে না।’

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   হাসনাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close