বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অপব্যাখ্যার মাধ্যমে একটি দল বেহেশতের সার্টিফিকেট বিতরণ করছে: এ্যানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মন্তব্য করেছেন, কিছু মানুষ অপব্যাখ্যার মাধ্যমে বেহেশতের সার্টিফিকেট বিতরণ করছে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানী বলেন, “একটি ইসলামী দল এতো বেশি অপপ্রচারে লিপ্ত হয়েছে যে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা সুন্দর দেশ ও সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করব।”

তিনি আরও বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সমর্থন দিতে আপনার এবং আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে। আগামীতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গ্রামে গ্রামে কাজ করার আহ্বান জানাই।’

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এ রাজনীতির মধ্যে সকল ধর্ম-বর্ণ-গৌত্রের মানুষই বাংলাদেশি। বিএনপি কখনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ভূমিকায় এবং কর্তৃত্ববাদী আচরণে ছিল না, যা শেখ হাসিনা গত ১৭ বছর ধরে করছে। সেই সময় যাদের মাধ্যমে আমার, আপনার ও সমাজের ওপর অত্যাচার ও নির্যাতন করা হয়েছে, আজ তাদেরকে একটি বিশেষ ইসলামী দল সমর্থন দিচ্ছে।’

মহিলা দলের পৌর শাখার সভাপতি সালমা আকতার রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আহমেদ ফেরদৌস মানিক, রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া সহ আরও অনেকে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:   অপব্যাখ্যা   একটি দল   বেহেশতের সার্টিফিকেট   বিতরণ করছে   এ্যানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close