প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ৫:২৭ PM

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ৯ জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মৎস্য ও নৌপুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুইটি ট্রলার জব্দ করা হয়।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস বিশ্বাস জানান, মা ইলিশ সংরক্ষণে অভিযান চলাকালীন তেঁতুলিয়া নদীর তীরবর্তী আউলিয়াপুর এলাকা থেকে দশজন জেলেকে আটক, দশ হাজার মিটার জাল ও দুটি ট্রলার জব্দ করা হয়। দশজন জেলের মধ্যে নয় জনের বিরুদ্ধে মৎস সংরক্ষণ আইনে মামলা হয়েছে এবং একজনকে বয়স বিবেচনায় ছেড়ে দেওয়া হয়ছে।
তিনি আরো জানান, জব্দকৃত জাল হাজিরহাট এলাকায় পুরিয়ে ধ্বংস করা হয়। পরে আসমাীদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএস