বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই:কর্মদিবসে বক্তারা
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৬ পিএম
পশুর নদীর পাড়ে মানববন্ধন

পশুর নদীর পাড়ে মানববন্ধন

জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দাও এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াও। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। লবণাক্ততার কবল থেকে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও সুন্দরবনকে রক্ষা করো। ন্যায্য জ্বালানি রূপান্তর করে সবুজ পৃথিবী গড়ে তোলো।

আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে ২৪ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে মানববন্ধনে একথা বলেন বক্তারা । 


জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে কৃষি, পরিবেশ ও সুন্দরবন রক্ষার দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শুক্রবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা'র নেতা মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা'র নেতা ইস্রাফিল বয়াতি, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার পরিবেশযোদ্ধা মেহেদী হাসান,  পরিবেশকর্মী জাহিদ হোসেন ব্যাপারী, ফারজানা বেগম, হেনা বেগম, সিরাজ শিকদার সহ স্থানীয়রা। 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ুর অভিঘাতে সুন্দরবন বিপর্যস্ত। লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের ৬৪% মানুষ নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত। নারীরা জরায়ু ক্যান্সারসহ প্রজনন স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার বিবেচনা নিয়ে উন্নত বিশ্বকে  জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, জেলেদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি, ফসল ও মৎস সম্পদ জলবায়ুর অভিঘাতে আক্রান্ত। জলবায়ু উদ্বাস্তু উপকূলবাসীদের খাদ্য, পানি ও জমিতে অধিকার নিশ্চিত করতে হবে।

পরিবেশযোদ্ধা ইস্রাফিল বয়াতি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্ব ঐতিহ্য  সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে।  বন্যপ্রাণীর খাদ্য ও প্রজনন কাজ ব্যাহত হচ্ছে।  জলবায়ু বিপর্যয় কবল থেকে  সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মানববন্ধনে জেলে, বাওয়ালি, মাওয়ালিসহ বনজীবীরা অংশ গ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই:কর্মদিবসে বক্তারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close