বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি নিয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম

যমুনা নদীর ওপর নবনির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের এক বছরের মধ্যেই এমন দৃশ্য দেখা দেওয়ায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নির্মাণ ত্রুটি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নানা মন্তব্য করছেন অনেকে।

তবে যমুনা রেলসেতু কর্তৃপক্ষের দাবি, এটি কোনো ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট ‘হেয়ার ক্র্যাক’ বা চুলের আকৃতির সূক্ষ্ম ফাঁকা।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক জানান, রেলসেতুর পশ্চিম প্রান্তের ৮-১০টি পিলারের নিচের অংশে কিছু স্থানে ক্ষুদ্র চুলের মতো ফাঁকা দেখা গেছে। এগুলো ইতোমধ্যে ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ চলছে। তিনি অভিযোগ করেন, “ফেসবুকে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে এসব চুল আকৃতির ফাঁকা অংশকে বড় করে দেখিয়ে পোস্ট দিয়েছেন, যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।”

প্রকৌশলী নাইমুল হক আরও বলেন, “এটি নির্মাণ ত্রুটি বা হানিকম্ব নয়। মূলত তাপমাত্রার তারতম্য ও বৈরী আবহাওয়ার কারণে ০.১ থেকে ০.৩ মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম ফাঁকা সৃষ্টি হয়েছে। এসব ফাঁকা সেতুর কাঠামো বা কংক্রিটের স্থায়িত্বে কোনো ক্ষতি করে না, এবং ট্রেন চলাচলেও কোনো প্রভাব ফেলবে না।”

চলতি বছরের ১৮ মার্চ উদ্বোধন করা হয় দেশের দীর্ঘতম ও প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেলসেতু যমুনা রেলসেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ৭২ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), আর বাকি অর্থ দিয়েছে বাংলাদেশ সরকার। সেতুটি নির্মাণ করেছে জাপানের ওটিজি ও আইএইচআই যৌথভাবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যমুনা   রেল   সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close