প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:২২ AM

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপে রূপ নিতে পারে এবং পরবর্তীতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫-২৬ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে রূপান্তরিত হতে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হওয়ার পর ২৭-২৮ অক্টোবর নাগাদ এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বা সাধারণ মানের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, এটি ২৮-২৯ অক্টোবরের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি পুরোপুরি সুগঠিত হওয়ার আগে নির্দিষ্ট আঘাতের স্থান নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তাই পূর্বাভাস পরিবর্তিত হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় তৈরি হতে পারে, যার সম্ভাব্য নাম হতে পারে ‘আঁখি’।
এই বৃষ্টিবলয়টি ২৮ বা ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে প্রায় ২-৩ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আনে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের তুলনায় বাকি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ