বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র ঘোড়ার খাদ্য বিতরণ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৯:৩৭ PM

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়- কক্সবাজারে ঘোড়াসহ অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণিকুল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংগঠনটির একটি দল কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে। 

প্রাণিকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এই কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি- এইসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে।
 
এদিন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠু, ডা. সাখওয়াত হোসেন (প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা) ও ডা. মাহবুবুর রহমানের (ভেটেরিনারি সার্জন) সমন্বয়ে গঠিত ভেটেরিনারি মেডিকেল টিম কক্সবাজারে প্রায় ৫০টি অসুস্থ ঘোড়ার চিকিৎসা প্রদান করেন।

এছাড়া, আগামীকাল শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং সুষম খাদ্য প্রদান করবে সংগঠনটি। এরআগে গতকাল বুধবার সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান- প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে। পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগঠনের সদস্যরা আশাবাদী, এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসাকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, সংগঠনটির সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close