বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম

কুমিল্লার হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে মো. মিনহাজ (৩) নামে এক পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কালমিনা গ্রামে ডোবার পানিতে পড়ে শিশু মিনহাজের মৃত্যু হয়। 

নিহত মিনহাজ(৩) বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী মো. মোখলেস মিয়ার ছেলে। 

জানা যায়, বুধবার সে তার মায়ের সাথে তার নানার বাড়ি কালমিনা বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে মিনহাজ তার নানার বাড়ির উঠানে খেলা করছিল। সকলের অগোচরে একসময় সে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। কিছু সময় পর বাড়ির পেছনের ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। এরপর তাকে দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ রাফি


আরও সংবাদ   বিষয়:  শিশুর   পানি   ডুবে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close