সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম


“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি নুর মোহাম্মদ সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রাণীসম্পদ কর্মকর্তা জনি পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা খাদিজা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মোঃ জামাল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির, তারিকুল ইসলাম পিয়াস, জামিনুল ইসলাম তানিম, আরিফুল ইসলাম ও শাকিল আহমেদ।

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, সিএনজি সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  বুড়িচংয়   নিরাপদসড়ক   উদযাপন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close