বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে রেলগেটে বোমা হামলার হোতা ‘পিচ্চি রবি’ আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম

যশোর শহরের রেলগেটে এক যুবকের ওপর হাতবোমা হামলার হোতা রবিকে (পিচ্চি রবি) আটক করেছে র‌্যাব-৬।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আটকের আগেও পিচ্চি রবি চাঁচড়া মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র‌্যাব ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক রনি গত শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু রনি জানান, তার গাড়িতে ভাড়া আছে, তিনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রায় আধাঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। 

তবে, বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা জানতে পারেন তিনি চাঁচড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   রেলগেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close