বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাইবার সুরক্ষা আইনে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত কারাগারে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম

মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানো হয়েছে।  

বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চকবাজার থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায়  শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা শ্রীশান্তকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। পরে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার করে পুলিশ।  

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, শ্রীশান্তের বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ বা আলামত পাওয়া যায়নি। 

স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:   বুয়েটশিক্ষার্থী   শ্রীশান্ত   কারাগার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close