বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনশ্রী, গুলিস্তান ও মোহাম্মদপুরে চালু হলো নাগরিক সেবা কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:০৫ পিএম

রাজধানীতে সরকারি সেবা আরও সহজলভ্য করতে বনশ্রী, গুলিস্তান ও মোহাম্মদপুরে তিনটি নতুন নাগরিক সেবা কেন্দ্র চালু করেছে সরকার। ফলে এখন ঢাকায় নাগরিক সেবা কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে।

বুধবার (২২ অক্টোবর) নতুন তিন কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কেন্দ্রগুলোতে নাগরিকরা সহজেই বিভিন্ন সরকারি দপ্তরের সেবা, ফি পরিশোধ, নথি যাচাই ও আবেদন সংক্রান্ত সুবিধা পাবেন।

নতুন তিন নাগরিক সেবা কেন্দ্রের ঠিকানা:

গুলিস্তান সেবা কেন্দ্র: রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)।
উদ্যোক্তা: মো. জাহিদ হাসান
মোবাইল: ০১৭৪৪৯৮৭৬০৬

বনশ্রী সেবা কেন্দ্র: হাউজ নম্বর ১/এ, রোড ২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯।
উদ্যোক্তা: মোরশেদা মুক্তা
মোবাইল: ০১৮১১২৫৬৩৪১

মোহাম্মদপুর সেবা কেন্দ্র: প্লট-৪৭, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
উদ্যোক্তা: মো. মুস্তাকিম
মোবাইল: ০১৭১৮৮৬৩৩৭১

এর আগে প্রথম ধাপে চালু হওয়া নাগরিক সেবা কেন্দ্রগুলো ছিল গুলশান, উত্তরা ও নীলক্ষেতে।

মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকরা নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণের পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করতে পারবেন, যা ভবিষ্যতে সেবার মানোন্নয়নে সহায়ক হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   নাগরিক সেবা কেন্দ্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close