বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধূমপান না করলেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের যৌথ এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসারে আক্রান্ত প্রতি পাঁচজনের একজন কখনও ধূমপান করেননি।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত ওই গবেষণায় আরও বলা হয়েছে, যারা সারা জীবনে ১০০টিরও কম সিগারেট সেবন করেছেন (অর্থাৎ প্রকৃত অর্থে ধূমপায়ী নন), তাদের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ ফুসফুস ক্যানসারের ঘটনা দেখা যায়।

অস্ট্রেলিয়ার পিটার ম্যাককালাম ক্যানসার সেন্টার ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনজামিন জে. সলোমনসহ একটি দল ৯২টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে দেখেছেন, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে ফুসফুস ক্যানসারের বেশিরভাগই অ্যাডিনোকারসিনোমা।

গবেষণায় আরও জানা গেছে, ধূমপান না করা রোগীদের মধ্যে ক্যানসার–সম্পর্কিত জিনের পরিবর্তন তুলনামূলক বেশি দেখা যায়। এই জিনগত পরিবর্তন চিকিৎসার ধরন ও কার্যকারিতায় বড় প্রভাব ফেলে।

বিশ্লেষণে দেখা গেছে, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে যাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি, তারা সাধারণত নিচের এক বা একাধিক কারণে আক্রান্ত হন—পরোক্ষ ধূমপান (অন্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ), রেডিওএকটিভ পদার্থের সংস্পর্শ, বায়ুদূষণ, অ্যাসবেস্টস (এক ধরনের ক্ষতিকর শিল্প উপাদান) এর সংস্পর্শ, এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকা।

গবেষকদের মতে, এসব তথ্য প্রমাণ করে যে, শুধুমাত্র ধূমপান নয়—দূষণ, জিনগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত প্রভাবও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  ধূমপান   বাড়ছে   ফুসফুস    ক্যানসার   ঝুঁকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close