বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
হাইকোর্টের রায়ের পরেও জমি দখলে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:১৫ পিএম
ভোজেশ্বর বিশ্বাস

ভোজেশ্বর বিশ্বাস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভোজেশ্বর বিশ্বাস অভিযোগ করেছেন, হাইকোর্টের রায় নিজের পক্ষে থাকা সত্ত্বেও তিনি এখনো পৈত্রিক সম্পত্তির দখল নিতে পারছেন না।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

ভোজেশ্বর বিশ্বাস জানান, ভৈরবনগর মৌজার খাস খতিয়ান আরএস ১/১ দাগ নং ৫২১, মোট ৬ একর ৫৭ শতাংশ জমি তার পৈত্রিক সম্পত্তি। ১৯৮০ সাল থেকে লেবুখালী গ্রামের কিরণ চন্দ্র হিরা ও তার পরিবারের সদস্যরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা তাদের কাগজপত্রে ঘষামাজা করে ৫২০ দাগ নম্বর পরিবর্তন করে ৫২১ বানিয়ে একাধিক মালি-মামলা দায়ের করেছে বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষক।

সংবাদ সম্মেলনে ভোজেশ্বর বিশ্বাস বলেন, যতবার আদালতে মামলা হয়েছে, ততবারই আমি জয়ী হয়েছি। নিম্ন আদালতের পর জজ কোর্টে গেলেও হেরে যাওয়ায় আমি হাইকোর্টে আপিল করি। হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে আমার পক্ষে রায় দেয়। তবুও প্রতিপক্ষ আমার জমির দখল ছাড়ছে না, বরং জোরজবরদস্তি করছে।

তিনি অভিযোগ করেন, কিরণ হীরা, কিশোর হীরা, বিদ্যুৎ হীরা, শংকর হীরা, বিনয় হীরা, সমীর হীরা ও পলাশ হীরা প্রায়ই আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি পাটগাতি বাজারে গেলেও তারা হামলার চেষ্টা করে। আমি এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় আছি।

অবসরপ্রাপ্ত ওই শিক্ষক এ বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, আমি শুধু আমার আইনি অধিকার চাই। হাইকোর্টের রায় কার্যকর করে যেন আমার জমির দখল আমাকে দ্রুত বুঝিয়ে দেওয়া হয় এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে ভোজেশ্বর বিশ্বাস স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, ভোজেশ্বর বিশ্বাস, পিতা মৃত সতীশ চন্দ্র বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন স্থানীয় বিদ্যালয়ে শিক্ষকতা করে সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করেন। বর্তমানে অবসর জীবনে থেকেও তিনি আইনি রায় কার্যকর না হওয়ায় চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close