বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদারীপুরের সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ৭:৩১ PM
মাদারীপুরে সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মাদারীপুরে সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মাদারীপুরের সীমানা ফরিদপুরে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন সামাজিক ও তরুণ সংগঠনের নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, মাদারীপুর জেলার সীমানা সংকোচন করে ফরিদপুরের সঙ্গে যুক্ত করার প্রস্তাব স্থানীয় জনগণের স্বার্থবিরোধী। এটি বাস্তবায়িত হলে জেলার ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের নেতা মো. রুবেল মাহমুদ জুলাই, ‘স্বপ্ন চুরা তারুণ্য সংঘ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম সানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির জেলা কার্যনির্বাহী সদস্য হাফেজ মো. আব্দুর রহিম, সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, নেয়ামুল হোসেন জুলাই যোদ্ধাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “মাদারীপুরের সীমানা নিয়ে যেকোনো সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া গ্রহণযোগ্য নয়। জেলার অখণ্ডতা ও মর্যাদা রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা মাদারীপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন, ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close