বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
সেচ্ছাসেবক লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১২:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন ও তার সহযোগীদের পরিকল্পিত হামলায় অন্তত ৬ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) এ ঘটনায় ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুখচর ও নলচিরা ইউনিয়নের সাধারণ মানুষ হাতিয়া থানার সামনে এ মানববন্ধন করেন।

সুখচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম বক্তব্যে জানান, শনিবার সকালে সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন ও তার সহযোগীদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ছয়জন গুরুতর আহত হন।

হামলার শিকাররা হলেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ, কৃষক দলের সহ-সম্পাদক ওমর ফারুক, সাবেক যুবদল সভাপতি ইমতিয়াজসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ওমর ফারুকের বোন শাবনুর অভিযোগ করেন, দিনদুপুরে প্রকাশ্যে এ ধরনের বর্বরোচিত হামলা হাতিয়ায় আইনের শাসনের অভাব প্রমাণ করে। হামলাকারী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

আহত হেলাল মাঝির ছেলে মাওলানা তামজিদ হাবিব বলেন, স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। মামলা করার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সেচ্ছাসেবক লীগ   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close