প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ৫:৩৪ PM

সাম্প্রতিক সময়ে লাগাতার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজাগ হয়েছে শিক্ষা প্রশাসন। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।
রবিবার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচ ও এসির প্লাগ বিচ্ছিন্ন করতে হবে। অফিস ত্যাগের আগে এসব বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন। ঠিক দুইদিন পর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, যা প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, এতে আগুন নিয়ন্ত্রণে সময় লাগে ২৭ ঘণ্টা।
এই প্রেক্ষাপটের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে-মাউশি
স্বদেশ প্রতিদিন/কেআইকে/এমএস