বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৫৮ AM আপডেট: ২০.১০.২০২৫ ৩:০৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দিনভর ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। 

রোববার (১৯ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর চালানো একের পর এক বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও অনেকে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার রাফা শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের দুই সেনা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীও জড়িত ছিল বলে দাবি করেছে আইডিএফ।

তবে হামাস জানিয়েছে, রাফার এই সংঘর্ষ সম্পর্কে তাদের কোনও তথ্য নেই। তাদের বক্তব্য, “বিনা উসকানিতে” ইসরায়েল গাজা জুড়ে হামলা চালিয়েছে।

রক্তক্ষয়ী হামলার পরদিন সন্ধ্যায় আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল। আইডিএফ জানায়, “রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর, প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধবিরতির পূর্বে এটি হামাসই প্রথম লঙ্ঘন করেছিল।”

এর আগে গত সোমবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবে ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

যুদ্ধবিরতির ঘোষণার পরও গত এক সপ্তাহে আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার ইসরায়েল সরকার গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। যদিও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা। ফলে সেখানে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।


সূত্র: টাইমস অব ইসরায়েল

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিমান   হামলা   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close