বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলায় নদীতে গলায় ফাঁস দেওয়া মৃত কুমির, এলাকাজুড়ে চাঞ্চল্য
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৩১ AM

বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় নদীতে গলায় ফাঁস দেওয়া একটি মৃত কুমির ভেসে ওঠার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় কুমিরটিকে দেখতে পান। প্রায় দশ হাত লম্বা কুমিরটির শরীরের একটি পা বিচ্ছিন্ন এবং দেহজুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। গলায় একটি রশির মতো বস্তু দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল প্রাণীটি।

স্থানীয়রা জানান, ভোরের দিকে তারা নদীতে ভাসতে থাকা কুমিরটি দেখতে পান। পরে রোদ উঠতে শুরু করলে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা আশপাশের এলাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি করে।

ঘটনার বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, “কুমিরটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর গলায় ফাঁস লাগানো ছিল, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। কীভাবে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ময়নাতদন্তেরও ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মোংলা   নদী   কুমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close