বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডে তার ছাত্রী বর্ষা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:৩৫ AM

পুরান ঢাকার আরমানিটোলায় ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদের মৃত্যুর ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত জুবায়েদ ওই বাসায় গিয়ে বর্ষাকে টিউশন করাতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। ঘটনার দেড় ঘণ্টা পর বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসাটি ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্তে নামে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার তদন্ত শেষে পিবিআই এবং পুলিশের যৌথ দল বিভিন্ন আলামত সংগ্রহ করে।

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিকভাবে বর্ষা আক্তারকে আটক করা হয়েছে। এছাড়া বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।”

নিহত জুবায়েদ আহমেদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জবি   শিক্ষার্থী   জুবায়েদ   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close