বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিভি লটারির আপডেট, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:১৯ AM

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজের সুযোগ করে দেওয়া ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি নিয়ে বহু বছর ধরে আগ্রহী ছিলেন বাংলাদেশের হাজারো তরুণ-তরুণী। কিন্তু ২০২৬ সালের ডিভি লটারির জন্য আবেদন থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের নভেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী, উচ্চ অভিবাসন হারের কারণে এবার ডিভি লটারির তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। ফলে এসব দেশের নাগরিকরা ২০২৬ সালের ডিভি লটারির জন্য আর আবেদন করতে পারবেন না।

তালিকাভুক্ত এশিয়ার ২৭টি দেশের মধ্যে রয়েছে, আফগানিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং বাহরাইন।

ডিভি লটারি কী?

ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন প্রোগ্রাম, যা প্রতি বছর ৫৫ হাজার পর্যন্ত গ্রিন কার্ড প্রদান করে। এর মূল উদ্দেশ্য যেসব দেশ থেকে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছে, তাদের জন্য বৈধভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করা।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং পরে নাগরিকত্বের আবেদন করার সুযোগ পান।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ডিভি   লটারি   আপডেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close