বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
৬৪ হাজার টাকা জরিমানা, ৬ প্রতিষ্ঠান সিলগালা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ত্রুটিপূর্ণ কাগজপত্রের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়া ছয়টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় আদালত।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

অভিযানে চিকিৎসা সেবায় অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং সৌদিপ্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার-এর মালিকদেরও বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের খবর পেয়ে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার ও সিটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, “ডায়াগনস্টিক সমিতিকে আগেই অবহিত করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান আগেই বন্ধ করে পালিয়ে যায়, সেগুলো সিলগালা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close