সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
চাঞ্চল্যকর কলেজছাত্র হত্যা মামলা ভিন্ন মোড় দিতে ‘নতুন নাটক’
রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর সরকারী কলেজের শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হুমকি দাতার হলেন, সিফাত হত্যা মামলার আসামী মোহন, কালু, রবুল, সাবু ও আক্তার।তারা সবাই পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের বাসিন্দা। 

গত বুধবার (১৫ অক্টোবর) দুপুরে হুমকি দাতারা রাজবাড়ী আদালত থেকে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে কালুখালী উপজেলার বেলগাছি বেড়িবাঁধ এলাকায় সড়ক ঘটনায় আহত হয়। এর পর থেকে আসামিরা অভিযোগ তোলে মামলার বাদী ও সাক্ষী তাদের গতি রোধ করে মারপিট করেছে। 

তবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে রবিবার দুপুর ৩ টা নাগাদ বেলগাছি বেড়িবাঁধ এলাকায় ভ্যানের পেছনে ইঞ্জিন চালিত নসিমন ধাক্কা দেয়। এসময় ভ্যানের সকল যাত্রী আহত হয়। পরে তারা নিজেরাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত হতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যানা যায় গত রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোহন, কালু, রবুল, সাবু ও আক্তার নামে পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নেয়।

এই মামলার সাক্ষী মো: জাকির হোসেন বলেন, আসামিরা আমাকে এই মামলার সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। তারা আমার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিচ্ছে।তাদের কথা না শুনলে আমাকেও সিফাতের মতো অবস্থা করবে বলে বিভিন্ন মাধ্যমে আমার কাছে বার্তা পাঠাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মামলার বাদী মোছা: শাবানা খাতুন (নিহতের মা) বলেন, আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আসামিরা।এখন আবার মামলা উঠাতে হুমকি দিচ্ছে। গত কয়েকদিন আগে আসামিরা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মামলার মোড় ঘুড়াতে।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ই জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে। পরের দিন ১৩ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১৫ই জানুয়ারী পাংশা থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  চাঞ্চল্যকর   কলেজছাত্র   হত্যা মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close