বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে কলেজছাত্রী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে সহপাঠীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় আধা ঘণ্টার অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, গত ১০ অক্টোবর (শুক্রবার) সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার মীম নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে স্কচটেপে মোড়ানো, বস্তাবন্দি অবস্থায় তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সায়মা আক্তার পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি রায়হান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সোনারগাঁয়ের আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর বাদী হয়ে পরদিন বুধবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে। আদালতে রায়হান হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেয়। কলেজছাত্রী হত্যাকাণ্ডে জড়িত স্বামী রায়হানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কলেজছাত্রী   হত্যা   দৃষ্টান্তমূলক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close