বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ছাত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই দুই বছর সংসার, গ্রেফতার প্রধান শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৩:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিয়ে না করেই এক ছাত্রীর সঙ্গে দুই বছর ধরে সংসার করার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত শিক্ষকের নাম আব্দুল কাদের (৫৫)। তিনি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী নিজেই গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, বিদ্যালয়ে পড়াশোনার সময় শিক্ষক কাদেরের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তিনি মেয়েটিকে বিয়ে করেন, তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। এরপর থেকেই শিক্ষক কাদের তার সঙ্গে অমানবিক আচরণ ও একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সম্প্রতি ওই ছাত্রী কাবিননামা রেজিস্ট্রির দাবি জানালে কাদের তাকে জোর করে বাড়িতে আটকে রাখেন। সেই সাথে, পরিবারের সদস্যদেরও হুমকি দেন।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রংপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close