বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ায় নিজ বাড়ির বারান্দায় ভ্যানচালককে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:১২ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ১:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ ভ্যানচালক মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হত্যাকাণ্ডটি সংঘটিত করে। ভোররাতে পরিবারের সদস্যরা রক্তাক্ত মরদেহ দেখতে পান। মৃতের বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।


স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডটি ভ্যান চুরির সঙ্গে সম্পর্কিত নয়; বরং পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। নিহতের কন্যা শিখা বলেন, “ভ্যান চুরির জন্য বাবা কখনো এমন নির্মমভাবে হত্যা হতে পারতেন না। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”


ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, মৃতের বুকে হাঁসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তদন্ত চলছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close