বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুতুড়ে মামলায় নোয়াখালীর সাংবাদিক গ্রেপ্তার
বরিশাল কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৯:২৪ PM
 সাংবাদিক জসিম উদ্দিন

সাংবাদিক জসিম উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাংবাদিক জসিম উদ্দিনকে একটি রহস্যজনক ভুতুড়ে মামলায় আটক দেখিয়ে নোয়াখালী কারা কর্তৃপক্ষ আজ শনিবার সকালে তাকে বরিশালে প্রেরণ করেছে। 

এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ী শহরের ভাড়াবাসা থেকে সাংবাদিক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন’ পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি এবং উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

সাংবাদিক জসিম উদ্দিনকে গ্রেপ্তারের কারণ হিসেবে সেনবাগ থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, ২০১৯ সালের মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তবে এই মামলার ওয়ারেন্টে তার পিতার নাম ‘অজ্ঞাত’ দেখানো হয়েছে এবং ঠিকানা হিসেবে সেনবাগ উপজেলার ছাতারফাইয়া ইউনিয়নের বিরামপুর গ্রামে তার শ্বশুরবাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাংবাদিকের স্ত্রী ছালেহা বেগম এই ঘটনাকে পরিকল্পিত হয়রানি হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, “আমার স্বামী কখনো বরিশাল যাননি বা সেখানে কোনো অপরাধ সংঘটিত করেননি। তার বিরুদ্ধে মামলা হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া তার নিজস্ব ঠিকানা সোনাইমুড়ীতে হলেও সেনবাগ থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়াটা পরিকল্পিত। বিভিন্ন সময়ে অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরেই কোনো অপরাধী চক্রান্ত করে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এটা একটি ভুতুড়ে মামলা।”

বৃহস্পতিবার দুপুরে আটক সাংবাদিক জসিম উদ্দিনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করে সাংবাদিক জসিম উদ্দিনকে হেফাজতে রাখার নির্দেশ দেন।

সাংবাদিক জসিম উদ্দিনকে এভাবে ‘ভুতুড়ে’ মামলায় দূরবর্তী একটি জেলার কারাগারে পাঠিয়ে দেওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জামিন শুনানির দিকে এখন সবার দৃষ্টি রয়েছে।

এদিকে সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানিয়েছেন, সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ীতে অভিযান পরিচালনার জন্য তাদের কাছে লিখিত কোনো অনুমতি বা স্থানীয় পুলিশের সহায়তা চাননি।



স্বদেশ প্রতিদিন/আইএমএস/সায়েম


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   নোয়াখালী   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close