
লক্ষ্মীপুর সদর উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের (নফল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি ক্লাব লিমিটেডের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সামছুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ।
সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মো. ইসমাইল হোসেনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে নতুন সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক অতিরিক্ত মহাপরিচালক এম সামছুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আবুল হাসনাত ফারুক।
নতুন কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি তাজুল ইসলাম পাটওয়ারী, মোফাজ্জল করিম, খালেকুজ্জামান চৌধুরী মিঠু, মনির হোসেন ও দেলোয়ার হোসেন।
এতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন- তৌহিদুল ইসলাম রিয়াজ ও হামিদুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ফারুকী ও সহ-সাংগঠনিক সম্পাদক জিএ সাজু।
কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন- কামরুল আহসান, দপ্তর সম্পাদক নাহিদ হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের, শিক্ষা, সাহিত্য ও প্রকাশন সম্পাদক নাসীর আহমেদ রুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো রাশেদ এবং প্রচার সম্পাদক আব্দুল কবীর ফারহান।
এতে নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপন আহসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেলিনা ফেরদৌস।
এছাড়া কার্যনির্বাহী সম্পাদক হয়েছেন- আব্দুল মান্নান মিলন, মো. হোসাইন ভুঁইয়া (রতন), বেলায়েত হোসেন মিলন, তৌহির আহম্মেদ রিপন, রমিজুল ইসলাম তুষার, আবুল কাশেম মোহন, রাশেদ আলম হাওলাদার, মাহমুদুল হাসান (নিরব), সুমন ইসলাম, মো. সাদ্দাম ও আব্দুল্লাহ মো. হানজালা (শাহেদ)।
এদিন আলোচনায় এম সামছুল আমিন সংগঠনের কার্যক্রমে নতুনত্ব আনার আশা প্রকাশ করেন। এবং ঢাকাস্থ লক্ষ্মীপুরের এই অঞ্চলের নবীন-প্রবীণ সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “সমাজের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং নতুন প্রজন্মের ইতিবাচক চিন্তা-চেতনা গড়ে তুলতে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, সততা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের অঞ্চলে ইতিবাচক পরিবর্তন।”
সভাপতি নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরো গতিশীল, আধুনিক ও সেবামুখী হবে- এটাই প্রত্যাশা।”
এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি নতুন পরিকল্পনা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। পরিশেষে তিনি সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেন।