বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাহজালালে আগুন, ৪ ফ্লাইট অবতরণ করলো শাহ আমানত বিমানবন্দরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার কারণে ঢাকাগামী ৪টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে, সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪টি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে।

ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, দুটি অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামগামী, দুটি আন্তর্জাতিক ফ্লাইট- ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক-ঢাকা রুটের ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য-ঢাকা রুটের ফ্লাইট।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল আরও জানান, সব ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, এদিন দুপুর ২টা ৩৪ মিনিটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১৯টি ইউনিট যোগ হয়। 

বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল   আগুন   ফ্লাইট   অবতরণ   বিমানবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close