বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে আরাফাত (৩ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত প্রবাসী আরিফুল ইসলামের ছেলে এবং স্থানীয় হাবিব মেম্বারের নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আরাফাত। অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সোহেল আহমেদ জানান, শিশুদের খেলার সময় পরিবারের সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরাও ঘটনাটি জানার পর শিশুটির বাড়িতে ভিড় করেন। স্বজনদের কান্নায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মেঘনা   পুকুর   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close