বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
‘ভোটারদের ব্যবহার করে কোটি টাকা বিদেশে পাচার করা একদলের মূল লক্ষ্য’
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৮ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ১১:২৪ PM

একদল আছে যাদের মূল লক্ষ্য ভোটারদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করে বিদেশে পাচার করা বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান আকন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জাকের পার্টির এই নেতা আরও বলেন, একদল ভোটের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। নির্বাচন আসলে ভোটের জন্য মানুষের পিছনে ঘোরে। তবে নির্বাচন হয়ে গেলে তাদেরকে আর চিনে না। তারা জয়লাভ করার পর কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কিন্তু জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে এবং তাদের পাশে থাকার চেষ্টা করে। তাই আগামী নির্বাচনে জাকের পার্টি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশায় ও ভালোবাসায় মানুষের ভোটে নির্বাচিত হতে চায়। এসময় জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকে ভোট আহ্বান করেন তিনি।

মাদারীপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় ও কবিরাজপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আয়নাল শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগীয় জাকের পার্টির সভাপতি সামছল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু, ফরিদপুর বিভাগীয় ছাত্রফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, জাকের পার্টির কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদউদ্দীন আহমেদ, জাকের পার্টি মাদারীপুর জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম মোড়ল, জাকের পার্টির রাজৈর উপজেলার সভাপতি শাহাদাত হোসেন মাতুসহ জাকের পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ। 

এসময় অন্যান্য বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। সকলকে জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। সে সময় বেশি দেরি নেই। তাই আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগ দিন। জাকের পার্টির সরকার এই মুহুর্ত্বে দরকার। জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় সবাই ভোট দিবেন।

অনুষ্ঠান শেষে এক 'র‍্যালি' বের হয়ে কবিরাজপুর  বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close