বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করার নাম জাতীয় ঐক্য নয়: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর করা জাতীয় ঐক্য হিসেবে গণ্য করা যায় না। 

আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে ‘জাতীয় শ্রমিক শক্তি’ নামের এনসিপির নতুন অঙ্গসংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য ২০২৪ সালের শুরুতে আন্দোলন করতে হয়েছিল, পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যু হয়েছে। তখন শ্রমিকদের অধিকার ছিল না।”

দেশে মানুষ মনে করে, কয়েকটি রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, “আজকেও কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করছে, তবে এটি জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য তখন হয়, যখন ছাত্র, শ্রমিকসহ সমাজের সব অংশের মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়ে সংগ্রাম করে। আমরা সেই জাতীয় ঐক্যের দিকে এগোচ্ছি।”

সংস্কার কমিশন বিষয়ে নাহিদ বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক কমিশন গঠিত হয়েছে, তবে শ্রম বা স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশনের মধ্যে ও গণতন্ত্রের জন্য ভালো কিছু দেখতে পাচ্ছি না।”

তিনি প্রতিশ্রুতি দেন, “গণতান্ত্রিক ও অর্থনৈতিক রূপান্তরের লড়াইয়ে ছাত্র, শ্রমিক ও সব পেশাজীবী এক হয়ে লড়াই করবে। জাতীয় শ্রমিক শক্তি রাজপথে অবস্থান জানাবে এবং আমরা জয়ী হব।”

নাহিদ অভিযোগ করেন, “যে মাফিয়ারা শ্রমিকদের শোষণ ও লুটপাট করেছে, তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি এবং তারা প্রটেকশন পাচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাহিদ ইসলাম   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close