মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:০১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে জাতির উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রদত্ত বার্তায় তিনি বলেন, “আমরা দেশের সকল টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে অনুরোধ করছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা যেখানে থাকুন; বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, কর্মস্থলে, ফসলের মাঠে কিংবা খেলার মাঠে; সবাই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”

তিনি আরও বলেন, “আমরা দেখাতে চাই, রাজনৈতিক, ধর্মীয় কিংবা জাতিগত পার্থক্য থাকলেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।”

প্রধান উপদেষ্টা বলেন, “এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে প্রেরণা নেওয়ার।”

উল্লেখ্য, বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রথমে রাজনৈতিক দলগুলো, পরে কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা অঙ্গীকারের পাতায় স্বাক্ষর করবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close