বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:৫১ AM

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সাথে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই সময় বিক্ষোভকারীদের "তিস্তা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, তিস্তা পাড়ে মানুষ মরে, ইন্টেরিম কি করে, ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও"-ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংহতি জানিয়ে ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধিকার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসনী মনোভাবের বলির শিকার হচ্ছে, আমরা বাংলার জনগণ আর সহ্য করব না ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।

এই সময় তিনি ,দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সক্রিয়  সকল রাজনৈতিক সংগঠনকে তিনি একত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close