বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একটি মহল পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় আসলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেয়া হবে, বেকারত্ব দূর করা হবে।”

দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে উল্লেখ করে ফখরুল বলেন, “নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে।” এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিআর   মির্জা ফখরুল   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close