বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বদলগাছীর মিঠাপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৪ AM

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায়  মিঠাপুর ইউনিয়নের সাগরপুর হাই স্কুল মাঠে সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ইফতি।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাক হোসেন, আখেরি রবিউল আউয়াল, আওরঙ্গজেব চৌধুরী মানিক, এবং যুবদল নেতা সরদার আওরঙ্গজেব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন, মহিলাদলের নেত্রী হেনা, নিয়ন, বিএনপি নেতা সুহেল হোসেন, সুমন, ভুট্টু, মামুন কবিরাজ, জুয়েল, মিঠাপুর ইউনিয়নসহ বিএনপির কর্মী সমর্থক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফেরাতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয়  ভুমিকা পালন সহ ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা। 

স্বদেশ প্রতিদিন/আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close