বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আঃ কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটির বেহালে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না করায় সড়কের ইট উঠে গেছে, কোথাও কোথাও ধসে গেছে। বর্ষার পানি জমে কাদা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো পথ। ফলে প্রতিদিনই কষ্টের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে আশপাশের ছয় গ্রামের মানুষকে।

এই সড়কটি দিয়ে জয়নগর, দরিকান্দি, সেননগর, দক্ষিণকান্দি, আলিপুর ও হিজলতলি গ্রামের বাসিন্দারা নিয়মিত চলাচল করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২০–২০২১ অর্থবছরে ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হয়। কিন্তু নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যায়। বর্তমানে সংস্কারের অভাবে সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার আতিক হাসান বলেন, “বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে মোটরসাইকেল কষ্ট করে হলেও চলাচল করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “ডিসি স্যার ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না। তবে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   সড়ক   বেহাল   ভোগান্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close