সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৬:৫৪ PM
ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ধুনট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন। এতে আরও অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মৎস কর্মকর্তা আরিফ আহম্মেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা।

র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে হাত ধোয়ার গুরুত্ব, পদ্ধতি ও এর স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ধুনট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close