‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি দিবস- ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক এসএম শাহাজাদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. অপু সরোয়ার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সহায়তা উপকরণ সাদাছড়ি বিতরণ করেন।