বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বপ্ন শেষ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ড্র করেও হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। কেননা এশিয়ান কাপের মূলপর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ক্ষেত্রে ম্যাচটি ছিল বাঁচা-মরার। তাই জয় ছাড়া কোনো বিকল্প ছিল না জামাল-হামজাদের।

এদিন যখন আরেকটি পরাজয়ের শঙ্কা নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ, ঠিক তখনই আশার আলো পান হামজা চৌধুরী-শমিত শোমরা। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে এদিন রাকিব হোসেনের গোলে হংকংয়ের সঙ্গে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ দিকে জয়সূচক গোলের চেষ্টা করেও দেখা পাননি হামজা-রাকিবরা। ড্র করায় চুরমার হয়েছে সেই স্বপ্ন। 

এখন ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ তে বাংলাদেশ সবার নিচে। পরের দুই ম্যাচ জিতলেও তাই কোনো লাভ নেই। এখন পর্যন্ত ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং।

প্রথমার্ধে পেনাল্টিটি ছাড়া কাই তাক স্পোর্টস পার্কে তেমন কোনো আক্রমণই করতে পারেননি বাংলাদেশ-হংকং। বাংলাদেশের আক্রমণ বলতে ২২ মিনিটে পাওয়া এক ফ্রি কিক। বল নিয়ে হংকংয়ের ডি বক্সে আক্রমণে উঠার চেষ্টা করছিলেন শমিত শোম।

হংকং এগিয়ে যায় ৩৬ মিনিটে। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষর ফার্নান্দো পেরেইরাকে ফাউল করেন তারিক কাজী। রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন। সফল স্পটকিক নেন দলের অধিনায়ক ম্যাট ওর।

অবশ্য বিরতির পর দারুণ খেলেছে বাংলাদেশ। তবে গোলের দেখা পাচ্ছিলোনা শমিতরা। এরপর ম্যাচের ৭৫ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ। তাতে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পান হামজা-জামালরা। সেই সুযোগ কাজেও লাগিয়েছে। ৮৩ মিনিটে বাংলাদেশকে উদযাপনের মুহূর্ত এনে দেন রাকিব হোসেন।

তবে শেষে আর কোনো গোল না হলে ১-১ ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। আর এর মধ্য দিয়েই শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   হংকং   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close