বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাতক্ষীরায় ৩ মাসে হারানো ১০৮ মোবাইল ও ৩ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:২৯ পিএম

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১০৮টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাইবার টিমের চৌকস সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছে এবং তা ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।’

এ সময় তিনি জানান, উক্ত সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি একাউন্ট পুনরুদ্ধার এবং হয়রানির শিকার ৮ জন নারীকে পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   মোবাইল   হারানো মোবাইল উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close