বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ নিরাপত্তা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৬ AM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে আকস্মিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়, পাশাপাশি গুলশান বিভাগের পুলিশও অবস্থান নেয়।

রাত ১২টার দিকে বিষয়টি জানতে চাইলে গুলশান থানার ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেন যে, মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে। তবে তিনি নিরাপত্তা বাড়ানোর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একজন সোয়াট কর্মকর্তা জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতে দূতাবাসের সামনে ও পার্শ্ববর্তী সড়কগুলোতে পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে, যার মধ্যে সোয়াট টিমের গাড়িও ছিল।

এর আগে গত ৭ এপ্রিল, ঢাকার নতুনবাজার এলাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে একটি বিক্ষোভ চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সে সময় দেশের অভ্যন্তরীণ ইস্যুতে আয়োজিত ওই কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মার্কিন দূতাবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close