বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
আবারও তীরে এসে ডুবলো ট্রাইগ্রেসদের তরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:১৩ AM আপডেট: ১৪.১০.২০২৫ ১২:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তীরে এসে আবারও ডুবলো বাংলাদেশের নারী দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানাদের।

নারী ক্রিকেট বিশ্বকাপের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে লড়াইয়ের পাশাপাশি বল হাতেও নাহিদা আখতার ও রাবেয়া খানরা শুরুতে দারুণ চাপ তৈরি করেছিল। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি টাইগ্রেসরা।

মাত্র ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই তাজমিন ব্রিৎস ছিলেন শূন্য রানে আউট।

এরপর অধিনায়ক লরা উলভার্ড ও অ্যানিকি বশ মিলে ৫৫ রানের জুটি গড়লেও দুজনকেই ফিরতে হয় দ্রুত। ৭.১ ওভারে স্কোরবোর্ডে ৫৭ থেকে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে প্রোটিয়ারা, তখন দলকে উদ্ধার করেন মারিজানে কাপ ও ক্লো ট্রায়ন। তাদের ৮৫ রানের জুটিতেই ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। কাপ করেন ৭১ বলে ৫৬ রান, ট্রায়ন ঝোড়ো ব্যাটিংয়ে খেলেন ৬৯ বলে ৬২ রানের ইনিংস।

শেষ দিকে নাদিন ডে ক্লার্ক ও মাসাবাতা ক্লাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৪৯.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে পৌঁছে যায় জয় ছোঁয়া ২৩৫ রানে। বাংলাদেশের মেয়েরা একাধিক সহজ ক্যাচ ফেলে ম্যাচ হাতছাড়া করে।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে জ্বলে উঠেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলে ফিফটি তুলে নিয়ে তিনি গড়েন বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। ভেঙে দেন নিগার সুলতানার ৩৯ বলে ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত স্বর্ণা ৩৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। এছাড়া শারমিন আক্তার করেন তার ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ইনিংস থামে ৬ উইকেটে ২৩২ রানে।

আগের ম্যাচে ইংল্যান্ডকে চাপে ফেলে জয়ের সুযোগ হারানো বাংলাদেশ এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয়ের বন্দরে পৌঁছেই ব্যর্থ হলো।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  তীর   ডুবলো   ট্রাইগ্রেস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close