বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
সুপার ওভারে বাংলাদেশের বিপক্ষে কেন নামানো হয়নি সূর্যবংশীকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০২ পিএম

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এ সুপার ওভারে বাংলাদেশ ‘এ’ দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত ‘এ’। তবে ম্যাচ শেষেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটি প্রশ্ন-সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে ইন-ফর্ম ব্যাটার বৈভব সূর্যবংশীকে কেন নামানো হয়নি?

ম্যাচ শেষে সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা।

সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নামেন জিতেশ শর্মা ও রমনদীপ সিং। রমনদীপ শূন্য রানে আউট হওয়ার পর আশুতোষ শর্মা নামলেও তিনিও শূন্য রানে ফিরে যান। ফলে ভারত মাত্র ১ রানের লক্ষ্যই ছুড়ে দিতে পারে বাংলাদেশকে।

জিতেশ জানান, সুপার ওভারের লাইনআপ ছিল টিম ডিসিশন, আর চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে অধিনায়ক হিসেবে তার কাছ থেকেই।

তিনি বলেন, “দলে বৈভব আর প্রিয়াংশ পাওয়ারপ্লের মাস্টার। ডেথ ওভারে মারতে পারে আশু আর রমন। তাই সুপার ওভারে কাকে নামানো হবে—এটা ছিল টিম ডিসিশন। শেষ সিদ্ধান্তটা আমি নিয়েছি।”

সূর্যবংশী এ ম্যাচেও ১৫ বলে ৩৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন এবং এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (২৩৯)। তবুও সুপার ওভারে তাকে না পাঠানোর সিদ্ধান্ত দলকে শেষ পর্যন্ত ভুগিয়েছে।

এর আগে ম্যাচে ভারতের বোলাররা ছিলেন ব্যর্থ। গুরজাপনীত সিং ছাড়া কেউই উইকেট নিতে পারেননি। ফলে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৪ রান।

লক্ষ্য তাড়ায় প্রিয়াংশ আর্য, সূর্যবংশী, নেহাল ওয়াধেরা ও জিতেশ শর্মার ব্যাটে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। বাংলাদেশের বেশ কিছু ফিল্ডিং ত্রুটির সুযোগ নিয়ে ম্যাচ টাই করতে সক্ষম হয় ভারত। তবে সুপার ওভারে রিপন মণ্ডলের বোলিং ম্যাজিকে বাংলাদেশ সহজেই জয় তুলে নেয় এবং ফাইনালে জায়গা করে নেয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  সুপার   ওভার   বাংলাদেশ   সূর্যবংশী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close