প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ পিএম

‘‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় জলাবদ্ধতা, ভারী বর্ষণ, বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেন, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলামসহ অনেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম