প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৫১ পিএম

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল আলম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, ফায়ার স্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম এবং প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আজাদ আলী।
দিবসটি উপলক্ষে সকালে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করে, যা শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে