সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
বিশ্বকাপ নিশ্চিত হলো ঘানার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ব্ল্যাক স্টারসরা।

গতকাল রবিবার (১২ অক্টোবর) পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নাম লেখায় তারা।

আক্রার গমগমে স্টেডিয়ামে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ঘানা।

তবে ঘানার জন্য জয়টা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কারণ একই সময়ের আরেক ম্যাচে মাদাগাস্কার ৪-১ ব্যবধানে হেরে যায় মালির কাছে। ফলে হারলেও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত ছিল ঘানার।

এদিকে, জ্যাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-তে রানার্সআপ হয়ে প্লে-অফের পথে এগিয়ে গেছে নাইজার।

গ্রুপ ‘এ’-তে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে মিশর, আর দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসো ৩-১ গোলে ইথিওপিয়াকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্কটল্যান্ড-ভিত্তিক ফরোয়ার্ড পিয়েরে কাবোরে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ঘানা   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close